প্রেস বিজ্ঞপ্তি: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস কর্তৃক আয়োজিত ” আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২২” উদযাপন উপলক্ষে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
সভায় রেঞ্জ ডিআইজি বিভিন্ন জেলা হতে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাদের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) আবিদা সুলতানা বিপিএম পিপিএম, মোঃ নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা, মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর,অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্) কাজী শাহ্ নেওয়াজ , পিপিএম-সেবা, ময়মনসিংহ রেঞ্জ, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) ইমরানুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগন।
Post Views: 254




