ক্রাইম প্রতিবেদক: ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সিএনজি চালক হত্যা মামলার মূল আসামী খোকন(২৪)কে  গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) কোতোয়ালী থানাধীন বলাশপূর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ জানান, গতকাল ২৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন বিলাশপুর হাক্কানি মোড়ে সিএনজি চালক তাপস চন্দ্র সরকার (৩২)এর সিএনজির সাথে এক মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের গ্লাস ভেঙ্গে যায়। ফলে সিএনজি চালকের সহিত মোটরসাইকেল আরোহীদের হাতাহাতি হয়। একপর্যায়ে পাশ্বের দোকান থেকে কলাকাটার ছুরি নিয়ে সিএনজি চালককে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।