প্রেস বিজ্ঞপ্তি:  রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জুম প্লাটর্ফমের মাধ্যমে আয়োজিত সভায় রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান সভাপতিত্ব করেন। সভায় আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে নিম্নলিখিত কর্মসূচি গৃহীত হয়।
সকাল সাড়ে ৯ ঘটিকায় দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিটি জেলা প্রশাসক, রংপুরের কার্যালয় হতে শুরু করে জিলা স্কুল, রংপুর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হবে এবং র‌্যালিতে সুসজ্জিত ঘোড়ার গাড়ি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করবে।
জেলার পর্যটন বিনোদন স্পটগুলো ব্যানার, ফেস্টুন দিয়ে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হবে এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টারি প্রচার করা হবে।
দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে জেলার ১-২ তারকামানের হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্ট মালিকগণকে লিখিত ও ইলেক্ট্রনিক্স সকল যোগাযোগে পর্যটন ব্রান্ড Mujib’s Bangladesh লোগো ব্যবহার ও TVC প্রচারের জন্য অনুরোধ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে জেলার পর্যটন বিনোদন স্পট মালিকগণকে তাদের স্পটগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
এছাড়াও বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষ্যে ৩য়-১০ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. ডাব্লিউ .এম রায়হান শাহ ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।