কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম কোতয়ালী মডেল থানা এবং সদর দক্ষিণ থানা এলাকায় পৃথক ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল এবং ৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কনেশতলা-টু-চৌয়ারাগামী পাকা রাস্তার উপর হতে কুমিল্লা-থ-১১-৬২৮৩ রেজিঃ নাম্বারের একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে সিএনজির ড্রাইভারের চালকের সীটের নীচ থেকে এবং যাত্রী বেশে বসা ২ জন মহিলা যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থা হতে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃতরা হলেন, আব্দুল মান্নান (৩৩), হাসিনা আফরিন(২৫), নার্গিস বেগম (৩৫) ও মোঃ ফরহাদ মিয়া (১৯)। তাদের উভয়ের বাড়ী কুমিল্লা জেলার বিভিন্ন থানায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহিলা আসামীগন দীর্ঘদিন যাবৎ আটককৃত সিএনজির মাধ্যমে ড্রাইভারের সহযোগীতায় শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে ফেন্সিডিল এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করে থাকে। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত অপরাধের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। এ সংক্রান্তে এসআই নিংওয়াই মারমা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৪, তারিখ-২৪/০৯/২০২২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়।
পৃথক অপর একটি অভিযানে কোতয়ালী মডেল থানাধীন রাজগঞ্জ বাজারস্থ পদ্মা ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ হাতে পালানোর চেষ্টাকালে ধৃত পূর্বক তল্লাশী করলে উক্ত বাজারের ব্যাগ হতে ৪কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৪, তারিখ-২৪/০৯/২০২২, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়েছে।
পলাতক আসামীসহ অন্যান্য মাদক কারবারী, গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে অভিযান অব্যাহত আছে।