বান্দরবান প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

এদিন বান্দরবান জেলায় আরো ৭৪জন ভূমিহীন মানুষ পাবেন তাদের মাথা গোঁজার ঠাই।

মঙ্গলবার (১৯জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ের ২য় ধাপে সারাদেশের ন্যায় বান্দরবানের সাত উপজেলায় মোট ৭৪টি ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন।

এর মধ্যে বান্দরবান সদরে ১০টি, লামায় ৩৬, আলীকদম ৫, রুমা ১৪ এবং রোয়াংছড়ি উপজেলায় ৯টি ঘর হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, বান্দরবানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৩হাজার ১২৫টি।

তারমধ্যে ১ম পর্যায়ে ২হাজার ১৩৪টি, ২য় পর্যায়ে ৫৬৪টি এবং ৩য় পর্যায় (১ম ধাপ) ২০৫টি গৃহ হস্তান্তর করা হয়। প্রত্যেক পরিবারের জন্য ২শতাংশ খাস জমিও বন্দোবস্ত প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।