নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতি রাধারানী দত্ত, সহ-সভাপতি প্রদীপ দত্ত ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি শুভাগমন উপলক্ষে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রি পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আজ শনিবার ১৬ জুলাই বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর কমিটির সফল সভাপতি নাছির আহাম্মদ খান।
অনুষ্টভ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।
উদ্বোধক হিসাবে থাকবেন সুদুর ভারত থেকে আগত কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতি রাধা রানী দত্ত ও সহ-সভাপতি প্রদীপ দত্ত।

প্রধান আলোচক থাকবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি। আলোচনা সভায় উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর কমিটির প্রভাবশালী উপদেষ্ঠা মো. নাছির উদ্দীন দিদার, মো. ইকবাল হোসেন জনি, মো. জয়নাল আবেদীন, মো. কায়েস উদ্দীন, মো. এ এস এম জহিরুল ইসলাম, মোঃ মনির আল মিজান, মো. সরোয়ার জাহান সাগর, মো. রহিদুল ইসলাম রাইফ, মো. তুহিন হোসেন, মো. আরিফ মোল্লা প্রমুখ।
সভা সঞ্চালনা করবেন চট্টগাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার ও অনুষ্ঠান পরিচালনা করবেন চট্টগাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সংগীত শিল্পী মিলন আর্চায্য।



