সাভার-আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চল আবারও শ্রমিক অসন্তোষের কারণে অস্থির হয়ে উঠেছে। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে গতকাল শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রাখা হয়েছে এবং নোটিশের মাধ্যমে আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব ঘটনার ফলে শিল্পাঞ্চলের সামগ্রিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। অধিকাংশ কারখানার শ্রমিকরা সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করে উৎপাদন কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। কোথাও কোথাও শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

জানা গেছে, নরসিংহপুর এলাকার একটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েও উৎপাদন কাজে অংশ না নিয়ে কারখানার ভেতরেই অবস্থান নেন, যার ফলে কর্তৃপক্ষ সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে। কাঠগড়া এলাকার ম্যাগপাই ও আগামী অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বড় ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সকাল ৭টার দিকে কারখানা চালু হলেও শ্রমিকরা কাজ না করে বসে থাকেন। মালিকপক্ষ অতিরিক্ত কাজ করিয়ে নেয়ার চেষ্টা করলে শ্রমিকদের কর্মবিরতির মুখে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও অসন্তোষের কারণে পরিস্থিতি বিবেচনায় ৮০টি কারখানায় ছুটি দেয়া হয়েছে। শিল্প পুলিশ বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে।

ছুটি ঘোষণা করা শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স, আল-মুসলিম, অ্যালায়েন্স, রাতুল, অরুণিমা, রেডিয়্যান্স, সাউদার্ন ও এবিসি লেদারসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। বারবার শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির ঘটনায় সময়মতো পণ্য সরবরাহ এবং রপ্তানি কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।