দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের যে পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট নেতাদের স্বপদে বহাল করেছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল এবং ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন আতিয়ার, শরিফুল ইসলাম রিপন, আকরুজ্জামান রাজু ও সদস্য মতিয়ার রহমান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ এবং নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।