কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের নেতা শামীম ওসমান দলটির সভাপতি শেখ হাসিনার দেশে ফিরে না আসার বিষয়ে একটি জট খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, শামীম ওসমান দাবি করেছেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং এ কারণেই দলীয় প্রধান শেখ হাসিনা তাকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন। রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, অতীতেও শেখ হাসিনার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর চাউর হয়েছিল। এখন শেষ পর্যন্ত কি তবে এটিই শোনা যাবে যে, ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে ভারত শেখ হাসিনাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে?

বিএনপি নেতা রাশেদ খাঁন আশঙ্কা প্রকাশ করে বলেন, হয়তো কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক নেতারাও দাবি করবেন যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন। তিনি আরও বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না আসলেও ভবিষ্যতে তিনি দেশে ফিরবেন—এমন স্টান্টবাজি হয়তো তারা জিইয়ে রাখার চেষ্টা করবে।

রাশেদ খাঁনের মতে, যদি সত্যিই ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা দেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে এই ডিসেম্বরেই আওয়ামী লীগ নামক দলটি ক্যান্সার আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে দলটিকে আর বাঁচানো সম্ভব হবে না। তিনি পরামর্শ দেন, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে।