চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের কারণে প্রবল চাপের মুখে থাকা সত্ত্বেও ইরানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও পশুখাদ্যের প্রাক্কলিত মজুত আগের যেকোনো বছরের চেয়ে তো বটেই, এমনকি সংকটহীন স্বাভাবিক সময়ের তুলনায়ও বৃদ্ধি পেয়েছে। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে দেশটির কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সার্বিক চাহিদা মেটাতে প্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি মজুত ব্যবস্থাকে শক্তিশালী করতে নেওয়া আগাম পদক্ষেপের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে দেখা দেওয়া রুটির সম্ভাব্য দাম বৃদ্ধি কিংবা রেশনিং চালুর শঙ্কা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন কৃষিমন্ত্রী। গোলামরেজা নুরি স্পষ্টভাবে উল্লেখ করেন, এখন পর্যন্ত রুটি রেশনিং করা কিংবা এর মূল্য উন্মুক্ত বাজারের ওপর ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এছাড়া ভর্তুকিপ্রাপ্ত বেকারিগুলোতে ব্যবহৃত গম ও আটার দামও সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে।

কৃষি উৎপাদনে যুদ্ধের বিরূপ প্রভাব প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, বিদ্যমান নানা সংকট, অবকাঠামোগত হুমকি ও অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ইরানের মূল অর্থনৈতিক এবং উৎপাদন কার্যক্রম থেমে থাকেনি। বিশেষ করে জ্বালানি খাতের ঝুঁকি থাকা সত্ত্বেও পোলট্রি খাতের খামারিরা তাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এর ফলে মুরগির মাংস উৎপাদনে ইরান কেবল স্বয়ংসম্পূর্ণতাই অর্জন করেনি, বরং আগে যেখানে এই পণ্যটি আমদানি করতে হতো, এখন দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে।

চলতি সময়ে ইরানের কৃষি খাতের সামগ্রিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে কৃষিমন্ত্রী জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই খাতে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই একই সময়ে দেশের কৃষি খাতে প্রায় ৭০ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।