মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় কয়লার ইস্ত্রির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন-ওমর ফারুক (১৩) ও বড় ছেলে আব্দুল্লাহ (১৬)। তারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা মৌলানা ফজল কাদেরের পুত্র। আজ সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, স্টিলের টিফিন বক্সে কয়লা দিয়ে কাপড় ইস্ত্রি করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যায়। আগুনে দুই ভাই দগ্ধ হয়। এসময় ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলেই মৃত্যু হয়। বড় ভাই আব্দুল্লাহকে গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ মারা যান। এখবর ছড়িয়ে পড়লে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থসহ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত।