৪৫তম বিসিএস (কর) ক্যাডারের নবনিযুক্ত ২৭ জন সহকারী কর কমিশনারকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার এনবিআর কর্তৃক জারিকৃত অফিস আদেশের মাধ্যমে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পদায়নকৃতদের মধ্যে ২৫ জনকেই ঢাকার বিভিন্ন কর অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২ নভেম্বরের স্মারক অনুযায়ী তাদের জাতীয় রাজস্ব বোর্ডে ন্যস্ত করা হয়েছিল। পরবর্তীতে এনবিআরের ৩ নভেম্বরের অফিস আদেশে তাদের এই নতুন কর্মস্থলে পদায়ন করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে।

পদায়ন অনুযায়ী, ঢাকার কর অঞ্চল-১ থেকে কর অঞ্চল-১২ পর্যন্ত যথাক্রমে তানজিলা তানজিমা, নেজামুল ইসলাম, মো. শিহাব উদ্দীন সরদার, রামিসা জাহান উম্মী, তরিকুল ইসলাম মনির, মো. ইকবাল মিয়া, সাদিয়া আফরিন সুরভী, শওকত ওসমান, যুবায়ের আল মাহমুদ, মো. শরিফ মিয়া, নীলাদ্রি নিলয় দাশ এবং মো. আশিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া কর অঞ্চল-১৩ থেকে কর অঞ্চল-১৮ পর্যন্ত যথাক্রমে মো. মিজানুর রহমান, শারমিন আক্তার শোভা, মিথুন মিস্ত্রী, মো. সাদেকুল ইসলাম, ভাস্কর রায় এবং মো. কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে। বাকিদের মধ্যে আশরাফুজ্জামান কর অঞ্চল-১৯, মো. হুমায়ুন কবির কর অঞ্চল-২০, আশিকুর রহমান তুষার কর অঞ্চল-২১, মো. জাহেদ হোসেন কর অঞ্চল-২২, প্রান্তিক রায় কর অঞ্চল-২৩, মো. তানজিদ হোসেন কর অঞ্চল-২৪ এবং মো. ফয়সাল হাসানকে কর অঞ্চল-২৫-এ দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অনন্যা বসাক কর অঞ্চল-দিনাজপুরে এবং ইমতিয়াজ আলম জাতীয় রাজস্ব বোর্ডের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে যোগ দেবেন।