শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি। শনিবার (১৭ অক্টোবর) মন্দির প্রাঙ্গণে পৌঁছে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই ভূখণ্ডে যুগান্তর ধরে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অভূতপূর্ব নিদর্শনের দেশ, যেখানে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের প্রতিটি পরতে পরতে এই সম্প্রীতির ছাপ রয়েছে।

রাষ্ট্রপতি বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। এই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেটা রক্ষা করতে হবে।" তিনি আরও যোগ করেন, "আপনাদের এখানে একটি স্লোগান আছে যে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই সঙ্গে যুক্ত করে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।"

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যারা বিভাজন সৃষ্টি করে সুবিধা নিতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ছিল, তা রক্ষার জন্য যেকোনো মূল্য দিতে প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, "আমাদের বাংলাদেশের মানুষ উগ্রবাদী নয়। দুর্ভাগ্যক্রমে আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করবার অনেক চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এই কথা দেশে-বিদেশে প্রচার করা হয়। তবে বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন তারা নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারেন।"

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "আমরা একটা ট্রানজিশন পার হচ্ছি। একটা ভয়াবহ অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার কাজ শুরু করেছি। ধৈর্যের সঙ্গে এ কাজ আমাদের সবাইকে এগিয়ে নিতে হবে।" এছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হয়েছে এবং সবাই তা গ্রহণ করেছে। সংবিধান পরিবর্তনের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে কাজ শুরু হয়েছে। সবশেষে তিনি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার আশা প্রকাশ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান।