দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের বাংলাদেশে আসার প্রক্রিয়াটি সম্পন্ন হবে দুই ধাপে। এর মধ্যে একটি দল সরাসরি ওয়েস্ট ইন্ডিজ থেকে আসবে, আর অন্য অংশটি ভারত থেকে আসবে। ভারতে সাদা বলের সিরিজ খেলছিল উইন্ডিজ টেস্ট দলের একাংশ, যা গতকাল রাতেই শেষ হয়েছে।

বাংলাদেশে পৌঁছানোর পর আগামী ১৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ দল বিশ্রামে কাটাবে। এরপর ২০ অক্টোবর থেকে তাদের প্রস্তুতি কার্যক্রম শুরু হবে। মিরপুরের আউটারে দুই দিন অনুশীলনের পর ২২ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ২৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ শেষে দুই দল ২ নভেম্বর সিলেটের উদ্দেশে রওনা হবে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি সিলেটে শুরু হবে ৫ নভেম্বর থেকে।

এদিকে, বাংলাদেশ দলের একাংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। ২৩ অক্টোবর সেখানে সিরিজ শেষ হওয়ার পর তারা টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন।