বশির আহাম্মদ, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। এ সব অভিযানে মোট ১৩টি মামলায় ২৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) ফাইতং এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

প্রথম অভিযানে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-’এর ১৫ ধারায় একটি মামলা দায়ের করেন। এতে একজন আসামীকে নগদ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে অপর একটি পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-’এর ৬(খ) ধারা লঙ্ঘনে ১৫(১)(৫) ধারায় মোট ১২টি মামলা পরিচালনা করেন। এ সব মামলায় ১২ জন আসামিকে সর্বমোট চব্বিশ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, ফাইতং এলাকায় পরিবেশ সুরক্ষায় ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালনা করা এ দুই অভিযানে সর্বমোট ১৩ জন আসামীর কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।