সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন।

আজ রোববার (০৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত সেপ্টেম্বর মাসের বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএম।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে বিশেষ অবদান, পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে চলতি বছরের এপ্রিল, মে ও জুলাই মাসেও তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন।

বর্তমানে মো. আরিফুল ইসলাম সিদ্দিকী সাতকানিয়া সার্কেলের পাশাপাশি পটিয়া সার্কেল (পটিয়া-বোয়ালখালী) অফিসার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মো. আরিফুল ইসলাম সিদ্দিকী দি ক্রাইমকে বলেন, এ স্বীকৃতি আমার একার নয়। এটি আমার দায়িত্বপূর্ণ সার্কেলের সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আরও আন্তরিকভাবে কাজ করতে চাই।