বশির আহমেদ, বান্দরবান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতিকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’-এর উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার(২৩ জুন)সকাল ১০টায় বান্দরবান পৌর এলাকার ধনেশ পাখি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান জেলা সভাপতি অং চ মং।

এছাড়া জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আসিফ ইকবালসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠাগার উদ্বোধন উপলক্ষে এর সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামে প্রতিষ্ঠিত এই পাঠাগার পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষার্থী ও তরুণদের জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী পাঠক নিত্যনতুন বইয়ের সংস্পর্শে আসার সুযোগ পাবেন এবং পাঠাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত হবেন।

আয়োজকেরা জানান, পাঠাগারটিকে একটি আধুনিক জ্ঞানকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে, যেখানে বই পড়ার পাশাপাশি শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমও পরিচালিত হবে। তাঁরা পাঠাগারের কার্যক্রম সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।