পটিয়া থেকে শফিউল আলমঃ জাতীয়তাবাদী যুবদলের তীব্র হুমকি ও কঠোর অবস্থানের মাঝেই পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আগের দিন সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইনসহ বিভিন্ন এলাকায় ব্যাপক পোস্টারিংও করা হয়েছে।

আজ ​মঙ্গলবার (২৩ জুন) সকালে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন সীমান্তের একটি স্থানে নিষিদ্ধ সংগঠনটির বেশ শতাধীক নেতাকর্মী জড়ো হয়ে সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২২ জুন) থেকেই যুবদলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল—নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পটিয়ার মাটিতে কোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। যুবদলের এই হুমকির পর পুরো পটিয়ায় থমথমে পরিস্থিতি ও ব্যাপক নিরাপত্তা নজরদারি রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পটিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, উপজেলা যুবলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক লিটন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোরশেদ আলম অভি, পৌরসভা যুবলীগ নেতা শিমুল, সাবেক ছাত্রলীগ নেতা মো: রিদুয়ান, ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জানে আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: তানভীর, পটিয়া পৌরসভা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু।

তারা সংক্ষিপ্ত বক্তব্য, ছবি তোলা ও ভিডিও তোলার পর স্থান ত্যাগ করে নিরাপদে ফিরে যায়।

এদিকে, মঙ্গলবার দুপুরে পটিয়া বিএনপি অফিসের সামনে থেকে যুবদলের উদ্যােগে একটি মিছিল বের করা হয়েছে। মিছিলটি পটিয়া পোস্ট অফিস ঘুরে পরে বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।