আনোয়ারা প্রতিনিধি:আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। আজ সোমবার(০১ জুন) বিকেলে কেএবি সড়কে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ভাইরাল হয়। হঠাৎ করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নঈমুদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকের সঞ্চালনায় চাতরী চৌমুহনীস্থ কর্ণফুলী টানেল মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে হঠাৎ করে মিছিলের খবরে পুলিশ প্রশাসনের তৎপরতা বেড়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,এই স্লোগানে আনোয়ারা কর্ণফুলী সীমান্ত এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ মুখরিত মিছিল।
মিছিলটি চাতরী চৌমুহনী বাজার প্রদক্ষিণ করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন। এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর পুলিশ খতিয়ে দেখছে। মিছিলটি কোনো এলাকায় হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।




