ইউসুফ হোসাইন, লালপুর: নাটোরের লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার ২৩০ টাকাসহ তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হাফিজুল (৪৮), মোঃ আহসান শামীম (৩৮) ও মোঃ রেন্টু মোল্লা (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ রুস্তম আলী ও এএসআই (নিরস্ত্র) মোঃ মকিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ লালপুর উপজেলার ৩নং চংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মিল্কিপাড়া গ্রামের মোঃ হাফিজুল (৪৮)-এর বসতবাড়ির একটি টিনসেট ঘর থেকে তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৭০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া ধনঞ্জয়পাড়া গ্রামের মোঃ আহসান শামীম (৩৮)-এর কাছ থেকে ১৪৪ পিস এবং বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ রেন্টু মোল্লা (৩০)-এর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৩২৪ পিস বলে নিশ্চিত করেছে পুলিশ।

জব্দকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।