আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় খাল খনন কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে বাংলাখালী খাল পুনঃ খনন কাজ পরিদর্শন করেন তিনি।

জানা যায়, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে বাংলা খালী খাল পুনঃ খনন কাজের কাজ গত ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে।

আজ বিকেলে প্রধানমন্ত্রী মুখ্য সচিব আনোয়ারায় খাল খনন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খাল খনন নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স-ট্রাফিক) শেখ মোঃ সেলিম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, বিএডিসি’র চট্টগ্রাম দক্ষিণের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।