দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) শ্রম আইন ২০০৬ অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরণসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা।

শনিবার (২৩ মে) সকালে নগরের পতেঙ্গা এলাকায় অবস্থিত রিফাইনারির প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

পরে সংক্ষিপ্ত সমাবেশে সিবিএ নেতারা বলেন, শ্রম আইন ২০০৬ অনুযায়ী আগের নিয়মে ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা অবিলম্বে সম্পাদন করতে হবে। পাশাপাশি পার্সোনাল পে বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবি জানান তারা।

সমাবেশে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত ১৮ মে থেকে ৪ দফা দাবিতে শ্রমিক কর্মচারীদের আন্দোলন সংগ্রাম চলছে।