নগর প্রতিবেদক: সন্দ্বীপের উপকূলীয় অঞ্চল রক্ষা এবং এলাকার মানুষের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। উপকূল ভাঙন রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগসমূহ সমন্বিতভাবে কাজ করছে।

আজ শনিবার(২৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে “সন্দ্বীপের এপ্রিল ট্রাজেডি: উপকূল বাঁচাতে এখনই সিদ্ধান্ত” শীর্ষক উপকূলীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় বাঁধ মেরামত ও শক্তিশালীকরণ, ভাঙনপ্রবণ এলাকায় ব্লক স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এসব কার্যক্রমের মাধ্যমে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের জন্য নিরাপদ বাসস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও চলমান রয়েছে। সরকারের এই উদ্যোগ সন্দ্বীপের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, সন্দ্বীপ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক এ্যাডভোকেট আবু তাহের বিশেষ অতিথির বক্তৃতা করেন।

উপকূল ও দ্বীপ উন্নয়ন বোর্ড বাস্তবায়ন পরিষদের মূখ্য সমন্বয়কারী মোঃ আমিনুর রসুল উদ্বোধনী বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলার প্রান্তিক জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।