নিজস্ব প্রতিনিধি,(বান্দরবান): বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাত সশস্ত্র গ্রুপের হাতে অপহৃত ৬ জন রাবার শ্রমিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন (২৮ ইবেঙ্গল) দ্রুত ও চৌকস অভিযানের ফলে অপহৃতদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

অপহরণের পর থেকে বান্দরবান সেনা জোনের বিপুল সংখ্যক সেনা সদস্য গত ২৩ এপ্রিল হ’তে আজ শুক্রবার(২৪ এপ্রিল) ভোর ৫টা পর্যন্ত সম্ভাব্য সকল অবস্থানে ব্যাপক উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত শ্রমিকদের যে পাহাড়ে আটক করে রাখা হয়েছিল, সেনাবাহিনীর সদস্যরা উক্ত পাহাড়ের নিকটবর্তী হ’লে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত ব্যক্তিদের সেখানে রেখেই দ্রুত পলায়ন করে। এরপর বান্দরবান সেনা জোন এর সদস্যরা শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন-মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত।

অভিযানে ম্যাংতাং ম্রো(৩০), পিতা: পাড়াও ম্রো, গ্রাম: লাকড়ি পাড়া, টংকাবতী নামে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনী কর্তৃক পুলিশের নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র গ্রুপ ৬ জন শ্রমিককে অপহরণ করেছিল। পরদিন ২৩ এপ্রিল অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে মোঃ ইসমাইলের কাছে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং অর্থ প্রদান না করলে বা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে অপহৃতদের প্রাণনাশের হুমকি দেয়।

অপহরণের ঘটনা জানার সঙ্গে সঙ্গেই বান্দরবান সেনা জোন বিপুল সংখ্যক সেনা সদস্য নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পাহাড়ি এলাকায় দিন-রাত চিরুনি অভিযান চালানো হয়। সেনাবাহিনীর এই তৎপরতা ও উপস্থিতির কারণে অপহরণকারীরা শেষ পর্যন্ত অপহৃতদের ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

উদ্ধারের পর প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন।