নগর প্রতিবেদক: বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখী মেলা পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে লালদিঘী ময়দানে আয়োজিত এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কুস্তি প্রতিযোগিতা উপভোগ করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় তিনি আয়োজক কমিটি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ)ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আয়োজক কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক দর্শনার্থী।