ইউসুফ হোসাইন, লালপুর: নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামে আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের জমি লিজ নিয়ে যথা সময়সীমা অতিক্রম করার পর নিজ সম্পত্তি বলে অবৈধ ভাবে জমি দখল করে রোপিত সম্পত্তিতে বড় বড় আম গাছ সহ একাধিক ফলক ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে বলে লালপুর থানা অভিযোগ সূত্রে জানা গেছে।
এ ঘটনা মুসলমান কর্তৃক আদিবাসী খুদ্র নৃগোষ্ঠী গোত্রের জমি অবৈধ পন্থায় জোর পূর্বক দখলের চেষ্টাই এলাকায় বিভিন্ন মহল থেকে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, অবশেষে বিচার চেয়ে ভুক্তভোগী নিপেন বিশ্বাস (৪৮), গত ২০ এপ্রিল অফিসার ইনচার্জ লালপুর থানা,শরণাপন্ন হয়েছেন।
অভিযোগে বিপেন বিশ্বাস কান্না জড়িত কন্ঠে উল্লেখ করেন, আমি নিপেন বিশ্বাস তফশীল ভুক্ত জমিটি আমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছি। বিবাদীগণ আমাদের নিকট হইতে জমি লিজ নিয়া সময়সীমা অতিবাহিত হওয়ার পর হইতে বিবাদীগণ উক্ত জমিটি জোর পূর্বক দখল করিয়া রাখিয়াছে। আমি বিবাদীদের নিকট হ’তে আমার জমিটি ফেরত চাইলে বিবাদীগণ বিভিন্ন ধরণের তালবাহানা করিয়া আসিতেছে।
বিষয়টি নিয়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আপোষ-মিমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হই। গত ইং ১৯ এপ্রিল বিকাল অনুমান ৩ টায় বিবাদীগণ আমাদের বাড়ীতে আসিয়া আমার বসতবাড়ীর সামনে থাকা গাছ কাটিয়া এবং বাড়ীর রান্নাঘর ভাংচুর করিয়া আমাদের আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদের মানা-নিষেধ করিলে বিবাদী মোঃ সলেমান হোসেন (৫০), মোঃ ফজলুর রহমান (৪৫), মোঃ কোমর উদ্দিন (৪০),মোঃ আমির উদ্দিন (৩৫), সর্ব পিতা: মৃত ইজ্জত আলী গং বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে।




