জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও স্কুলের খারাপ পরিস্থিতির প্রতিবাদে ফ্রান্সজুড়ে কয়েক লাখ মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে এই বিক্ষোভ থেকে প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সংকট নিরসনে আবারও আলোচনায় ফিরে চুক্তি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্যবস্তু করার তৎপরতা জোরদার করেছে ইরান। দেশটির পক্ষ থেকে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে ‘উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা।
ইসরাইলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে তেল আবিবে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে নেমে বিশাল বিক্ষোভ করেছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে শিক্ষা খাতে অর্থায়ন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এ ঘটনায় ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্পেনের রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থা সুরক্ষিত রাখা এবং মূল্যস্ফীতির সঙ্গে পেনশনের সমন্বয়সহ বিভিন্ন দাবিতে রাজধানী মাদ্রিদে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে এলোপাথাড়ি গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবারের দেশব্যাপী বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার।
ইউক্রেন যুদ্ধের অবসানে সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছাতে আগ্রহী রাশিয়া। এ লক্ষ্যে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে মস্কো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নিয়মিত দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মজিদ হাকিম ইলাহি।
জীবনযাত্রার উচ্চ ব্যয়, আবাসনসংকট, দুর্নীতি এবং শিক্ষা খাতের দুরবস্থার প্রতিবাদে বিশ্বজুড়ে রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ফ্রান্স, সার্বিয়া, ভেনেজুয়েলা ও তিউনিসিয়ার পর এবার জার্মানিতেও তরুণদের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।