লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের বেনগাজি বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার ভোরের দিকে চালানো এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং এতে বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত। জাহাজটি বেনগাজি বন্দরের একটি নৌঘাঁটির কাছাকাছি অবস্থান করছিল।

বেনগাজির বন্দরসূত্রে জানা গেছে, হামলার শিকার ওই রুশ জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। আল জাজিরার বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।