যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য ওয়াশিংটনকে সরাসরি দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে বর্তমান সংকট নিরসনের লক্ষ্যে তিনি আবারও আলোচনায় ফিরে চুক্তিটি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দেওয়ায় যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে। এই হুমকির জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটিতে কোনো ধরনের সীমিত হামলা চালানো হলেও তারা এর চেয়ে কয়েক গুণ শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদোল্লাহি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর উপস্থিতি মেনে নেওয়া হবে না। একইসঙ্গে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান শান্তি বজায় রাখতে আগ্রহী হলেও যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। বৈঠকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানিদের ক্ষতিপূরণ প্রদান এবং দুর্নীতি দমনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর মার্চের শুরুতে তার স্থলাভিষিক্ত হন মুজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯: ৪১আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯: ৪২