ইসরাইলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র তিন দিন আগে তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষ রাজপথে নেমে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছেন। শনিবারের এই সমাবেশ ও মিছিলকে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখছেন অনেকে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে এই বিক্ষোভের মূল আয়োজন করে 'অক্টোবর কাউন্সিল'। ওই হামলার পরই গাজায় বিধ্বংসী যুদ্ধের সূচনা হয়। হামলায় নিহতদের স্বজন এবং জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনটি ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রাজপথের এই বিক্ষোভে দেশটির প্রধান চারটি বিরোধী দলের শীর্ষ নেতারা সশরীরে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট, যিনি জনসমর্থনের দৌড়ে নেতানিয়াহুর কাছাকাছি অবস্থানে রয়েছেন। সাবেক এই সামরিক প্রধান সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনতা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

সমাবেশের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, সত্য উদ্‌ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন প্রতিষ্ঠার দাবিতে তাদের তিন বছরের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি হলো এই সমাবেশ।

শনিবার হাজার হাজার বিক্ষোভকারী তেল আবিবের কেন্দ্রীয় রবিন স্কয়ারে জড়ো হন এবং সেখান থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করে হোস্টেজেস স্কয়ারের দিকে যান। গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে অতীতেও এই চত্বরটি সরকারবিরোধী আন্দোলনের মূল কেন্দ্র হয়ে উঠেছিল।

সমাবেশ শুরুর আগে ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন বার্তা সংস্থা এএফপিকে বলেন, “গত চার বছর ধরে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা এতটাই খারাপ কাজ করেছেন যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।” ২০২২ সালের শেষ দিকে ক্ষমতায় আসা নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও যোগ করেন, “ইসরাইল আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি।”