নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে।
উপজেলা সদরে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে আয়োজিত সমাবেশে বক্তরা বলেছেন, ষড়যন্ত্রকারীদের নেপথ্যে রয়েছে ক্ষমতা দখলে অপচেষ্টা। এদেশের মানুষ তা কখনো সমর্থন করবে না বলে বক্তরা উল্লেখ করেন।
১৮ জুলাই বৃহস্পতিবার বিকাল বেলা এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক দিদার প্রমুখ। সমাবেশের সঞ্চালনে ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আব্দুল্লাহ আল সায়েম। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হকসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য-সদস্যা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কর্মকর্তাবৃন্দ ও এলাকার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
দেশের অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দেশশ্রমিকদের প্রতি আহবান জানানো হয় সমাবেশে। বক্তারা বলেন, সকলকে ধৈর্য ধারন করে সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে।




