প্রেস বিজ্ঞপ্তি: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৩ জানুয়ারি নগরীর পাহাড়তলীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী “বেসিক কাটিং-সুইং এন্ড প্যাটার্ণ মেকিং” শীর্ষক প্রশিক্ষণ কোর্স। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক ও চট্টগ্রাম ডিএসএ এর চেয়ারম্যান তারেক মোহাম্মদ সামস্ তুষার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের নানামুখী কর্মকান্ড রয়েছে। প্রশিক্ষণ শেষে পুঁজির যোগান দিতে ব্যাংকগুলো জামানত বিহীন ঋণ প্রদান করছেন। আপনারাও সেই সুযোগ গ্রহন করতে পারবেন। তিনি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রতি অনুরোধ করে বলেন আপনাদের এই কর্মকান্ড আমাদের অত্র এলাকার নারীদের জন্য যেন অব্যহত থাকে এবং তিনি এই প্রশিক্ষণ প্রদানের জন্য চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতি তার বক্তব্যে নারীদের জন্য ক্ষুদ্র ব্যবসা উপযোগী উল্লেখ করে বলেন, একটা সময় ছিল নারীরা ঘরের বাইরে আসতো না, এখন নারীরা কর্মক্ষেত্রে যেভাবে এগিয়ে গেছে ব্যবসা-বাণিজ্যেও তেমনি এগিয়েছে। দেশের সামগ্রীক অর্থনীতিকে শক্ষিশালী করতে সকল ক্ষেত্রে নারীদের উন্নয়ন অত্যন্ত জরুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক রেবেকা নাসরিন এবং অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক কাজী তুহিনা আক্তার, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের ডিসিও মো. আনসার আলী, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিএমই মো. ওয়াহিদার রহমান, ডিইএন/২ মো. রফিকুল ইসলাম, এমই/আইসি সাজিদ হাসান নিজ্জর, বাংলাদেশ রেলওয়ে এ্যাম্পয়ীজ লীগের সভাপতি কাজী আনোয়ারুল হক হনি, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদের সাধারণ সম্পাদক এসকে বারী, পাহাড়তলী রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফিজিক্যাল ইনস্ট্রাকটর। ৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক দিলরুবা হুসনা’র তত্বাবধানে ৩০ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহন করেন।