রাউজান প্রতিনিধি: জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেই ফার্মাসিস্ট, নেই পিয়ন, মালি, আয়া, একজন চিকৎসক থাকলে ও তাকে সাপ্তাহে দুদিন রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালন করতে হয়।
সুলতানপুর ৩১ শয্যা হাসপাতালের উপ-সহকারী কমিনিউটি মেডিকেল অফিসার রফিকুল আলমকে ডেপুটশনে নিয়ে গিয়ে নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন দরিদ্র পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে।
জনবল সংকট হওয়ায় প্রতিদিন এলাকার দরিদ্র পরিবারের সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে চিকিৎসক না পেয়ে বাড়ী ফিরে যাচ্ছেন বলে জানান, নোয়াপাড়া ইউনিয়নের সুর্যসেন পল্লীর বাসিন্দা সুরেন্দ্র দে।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, সুলতানপুর ৩১ শয্যা হাসপাতাল থেকে ডেপুটেশনে নিয়ে যাওয়া উপ-সহকারী মেডিকেল অফিসার রফিকুল আলম হাসপাতালে আসা এলাকার দরিদ্র পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা দিচ্ছেন। হাসপাতালে আর কোন কর্মকর্তা ও কর্মচারী না থাকায় চিকিৎসা সেবা দেওয়ার পর তাদের ঔষধ দিচ্ছেন।
উপ-সহকারী মেডিকেল অফিসার রফিকুল আলম বলেন, আমার চাকুরী সুলতানপুর ৩১ শয্যা হাসপাতালে । হাসপাতাল থেকে ডেপেুটেশনে আমাকে নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে । হাসপাতালে আর কোন কর্মকর্তা কর্মচারী না থাকায় রোগীদের চিকিৎসা সেবাসহ সকল কাজ আমাকে একা করতে হয়। নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে টিবলু কান্তি দে নামে একজন চিকিৎসক থাকলে ও তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
এ ব্যাপারে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন বলেন, নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকট রয়েছে । জনবল সংকট নিরসনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. টিবলু কান্তি দে কে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন হলে তাকে তার দায়িত্বেরত নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হবে । রাউজানের নেঅযাপাড়া ইউনিসয়ন স্খাস্থ্য কেন্দ্রে জনবল সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় এলাকার লোকজন বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে রাউজানের নোয়াপাড়া পথের হাটে অবস্থিত বেসরকারী হাসপাতালে ছুটে যাচ্ছেন চিকিৎসা নিতে।
এতে দরিদ্র পরিবারের লোকজন বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিতে হাসপাতালের চিকিৎসার টাকা দিতে গিয়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন।



