নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মোঃ শাকিল (২৭) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। গত শুক্রবার (০১ ডিসেম্বর)শেষ বিকেলে নিজ বসতঘরে কীটনাশক পান করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে লোহাগাড়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মান্নান হুজুর পাড়ায়। শাকিল এ পাড়ার মো: রফিকের পুত্র এবং ২ সন্তানের জনক বলে জানা যায়।
লোহাগাড়া ইউপি সদস্য আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ যুবকের পরকিয়ায় স্ত্রী কর্তৃক বাধা দেওয়ায় ক্ষীপ্ত হয়ে কীটনাশক পান করেছেন এ যুবক।
জানা গেছে, এ যুবক যখন কীটনাশক পান করেন তখন ঘরে কেউ ছিল না। কীটনাশক পানের পর তাকে স্বজনরা নিয়ে যান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
Post Views: 280




