কুতুবদিয়া প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছর ধরে দেশে যে পরিমান উন্নয়ন করেছে তা কল্পনা করা যায় না। মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ায় জাতীয় গ্রীডের আওতায় এনে আলোকিত করেছে। বিদ্যুৎ দ্বীপবাসীর জন্য স্বপ্ন ছিল। সম্প্রতি কুতুবদিয়া উপজেলার মাসিক সম্মন্বয় সভায় মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, এ এলাকার মানুষের দাবী ছিল ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের স্থলে ১২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের। প্রধানমন্ত্রী নিজেই দ্বীপের মানুষের দুঃখ দূর্দশার কথা বিবেচনা করে বৃহৎ প্রকল্প হাতে নিয়ে জাতীয় গ্রীডের আওতায় এনে দ্বীপকে আলোকিত করেছেন। যোগাযোগের জন্য ফেরী সার্ভিস চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্ভে জরীপ কাজ করে গেছেন। আগামী এক বছরের মধ্যে কুতুবদিয়া দ্বীপের মানুষ ফেরী সার্ভিসের সুবিধা ভোগ করবে।

তিনি আরো বলেন, যার নুন খায় তার গুন গায় শেখ হাসিনার এ উক্তিতে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের লবণ চাষীরা আকাঙ্খার চেয়ে বেশী পাচ্ছে লবণের দাম। তার পাশাপাশি লবণ মাঠের জমির মালিকরা গুনছে আগাম লাগিয়ত হিসেবে মোটা অংকের টাকা। দ্বীপের মানুষ চড়া দামে লবণের মূল্য পাওয়ার পর নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে যার যার ইচ্ছে মতো বৈদ্যুতিক জিনিসপত্র কিনে উপভোগ করছেন।

মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক বলেন, এক সময়ে দ্বীপের প্রতিটি ঘরে ঘরে সোলার বিদ্যুতের উপর নির্ভরশীল ছিল। এখন ঘরে ঘরে জাতীয় গ্রীডের বিদ্যুৎ জ্বলাচ্ছে। কুতুবদিয়া দ্বীপ রক্ষার জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী উঠলে শেখ হাসিনার সরকার বিগত ছয় মাস পূর্বে মাঠ পর্যায়ে সুপার ডাইক পতেঙ্গার আদলে বেড়িবাঁধ নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। কুতুবদিয়া দ্বীপের অভ্যন্তরে সকল সড়ক আরসিসি ও কার্পেটিং করা হয়েছে।

তিনি বলেন, কুতুবদিয়া উপজেলায় ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল কাম সাইক্লোন সেল্টার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,সরকারি কলেজ, বেসরকারি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কাম সাইক্লোন সেল্টারসহ উচ্চতর ভবন নির্মাণ করা হয়েছে। এ দ্বীপের প্রতিবন্ধীরা শতভাগ প্রতিবন্ধী ভাতার আওতায় এসেছে। বয়স্ক, বিধবাদের শতভাগ ভাতার আওতায় আনার জন্য অনলাইনে আবেদনের জন্য সমাজ সেবা অধিদপ্তর থেকে ঘোষনা দিয়েছে। সকল নাগরিককে রাষ্ট্রের অধীনে আধুনিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পেনশন স্কিম চালুর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

আশেক উল্লাহ রফিক এমপি বলেন, দেশের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ,বড় বড় সিটিতে ফ্লাইওভার নির্মাণ, মেট্টোরেল সার্ভিস চালু, ঢাকা থেকে সরাসরি ট্রেনের মাধ্যমে পর্যটন শহরে ভ্রমণ পিপাসুরা ঘুরে যেতে পারবে, দেশে সর্ব প্রথম কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টার্নেল নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক স্থাপন করেছে। দেশে সর্ব প্রথম বঙ্গোপসাগরের উপর কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর তৈরী করে নজির স্থাপন করেছে।

বর্তমান সরকারের সফলতা ও উন্নয়নের কথা তুলে ধরার জন্য রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, কর্মচারী,সাংবাদিক,সুশীল সমাজকে আহবান করেন তিনি।