চৌদ্দগ্রাম প্রতিনিধি: আন্দোলন সংগ্রাম ও গৌরবময় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (০১ সেপ্টম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন বি এনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ও চৌদ্দগ্রাম উপজেলা বি এনপির সভাপতি কামরুল হুদার নির্দেশনায় কাদৈর বাজার বি এনপির কার্যালয়ে বি এনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন বি এন পি আহবায়ক মোস্তাফিজুর রহমান।
শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির সদস্য সচিব আব্দুল মতিন মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন বি এনপির সাবেক সভাপতি হাজী আব্দুল মতিন সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন বি এনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মজুমদার, ইউনিয়ন বি এনপির যুগ্ম আহবায়ক হাজী বাচ্চু মিয়া, ইউনিয়ন বি এন পির যুগ্ম আহবায়ক নজীর আহম্মেদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মজুমদার, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোজাম্মেল হক, ইউনিয়ন বি এনপির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, ইউনিয়ন বি এন পির সদস্য আব্দুল মতিন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ জাহান, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুস সাত্তার, ইউনিয়ন তাতীদলের আহবায়ক হোসেন মজুমদার, ইউনিয়ন উত্তর সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ- সভাপতি শওকত হোসেন শুক্কুল, ইউনিয়ন বি এন পির সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




