প্রেস বিজ্ঞপ্তি: সাতকানিয়াস্থ গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদারাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন মুহাদ্দিস হিসেবে যোগদান করেন।
তিনি ইতিপূর্বে উত্তর সাতকানিয়া রসূলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সুফী মিয়াজী পাড়ার এক মুসলিম পরিবারে ১ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইয়াকুর, মাতার নাম মাহবুবা খানম। তাঁর পিতা ছিলেন একজন প্রখ্যাত আলেমেধীন। দশ ভাই ও তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। তাঁর ভাই ও বোন সবাই সুশিক্ষিত ও স্ব- স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
তিনি একজন বহুমাত্রিক জ্ঞানের অধিকারী, আলেমেঘীন ও ইসলামি চিন্তাবিদ। তিনি একজন প্রচার বিমুখ সাদা মনের মানুষ ও আলোকিত ইসলামিক ব্যক্তিত্ব।
মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন ১৯৯১ সালে চুনতি হাকিমিয়া কামিল (অনার্স- মাস্টার্স) মাদ্রাসা হতে দাখিল, ১৯৯৩ সালে আলিম, ১৯৯৫ সালে ফাজিল, ১৯৯৭ সালে কামিল (হাদীস) সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে শাকপুরা দারুস সুন্নাহ্ কামিল মাদরাসা থেকে কামিল (তাফসীর) পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। এছাড়াও তিনি ২০০৫ সালে চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা হতে কামিল (ফিকহ) ডিগ্রী অর্জন করেন। প্রশিক্ষণ:- মাওলানা মুহিউদ্দীন ১৯৯৯ সালে আনোয়ারা তারতীলুল কোরান মাদ্রাসা হতে মাসব্যাপী কারী প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০০ সালে হাটহাজারী আল-জামেয়া আল-আহলিয়া দারুল উলুম মাঈনুল ইসলাম হতে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। একই বছরেই মদিনা আরবি বিশ্ববিদ্যালয় হতে আরবী ভাষা কোর্স-এ উত্তীর্ণ হন।
তাছাড়াও ২০১৭ সালে মাওলানা মুহিউদ্দীন বিএমটিটিআই, অধ্যাপক/ প্রভাষক প্রশিক্ষণে সারা বাংলাদেশে ১ম স্থান অধিকার করেন। ২০১৯ ও ২০২৩ সালে তিনি সাতকানিয়া উপজেলা শিক্ষা সপ্তাহ-এ রসূলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা হতে সাতকানিয়া উপজেলায় “শ্রেষ্ঠ শিক্ষক” নির্বাচিত হন। এইচআইভি ও এইডস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সনদ অর্জন করেন। কর্মজীবন:- মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন ২০০১ সাল হতে উত্তর সাতকানিয়া রসূলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় “আরবি প্রভাষক” হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন। ২০০১ সাল হতে তিনি চট্টগ্রাম আসকারাবাদ জামে মসজিদের খতিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।




