নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর রসিদারঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্থ করায় বিক্ষোভ প্রদর্শন ও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। ৩১ আগস্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা অবস্থান নেয়। শিক্ষার্থীদের দাবী, যতক্ষণ পর্যন্ত প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্থ আদেশ প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যাবে না। গত ২৯ আগস্ট মঙ্গলবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সভাপতি প্রধান শিক্ষককে নানা অভিযোগে সাময়িকভাবে বরখাস্থ করেন। তাঁর বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীকে মারধর ও আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক বজলুর রহমান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে আর্থিক কোনো অনিয়ম হয়নি বলে জানান।

সরেজমিন দেখা যায়, বিদ্যালয় মাঠে সকল শিক্ষার্থীরা ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে স্লোগানসহ বিক্ষোভ প্রদর্শন করে অবস্থান নেয়। শিক্ষার্থীরা ৩০ আগস্ট বুধবার থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্থ আদেশ প্রত্যাহারের জন্য দৃঢভাবে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ ব্যাপারে দশম শ্রেণীর শিক্ষার্থী প্রতীক হাসান ও আয়াজ হোসেন জানায়, তাদের প্রধান শিক্ষককে বিনা কারণে শাস্তি প্রদান করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্থ আদেশ প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি চলবে।

বিদ্যালয়ের সভাপতি নাছরিন মাশকুরা রোকন জানান, প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের বেত্রাঘাতসহ আর্থিক অনিয়মের সাথে জড়িত। এ ব্যাপারে তাঁকে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। তাই তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্থ আদেশ বিধি-বিধান মত হয়নি। শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বিদ্যালয়ে ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপস্থিত হন। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বিষয়টি সুরাহার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষার্থীদেরকে। যাতে বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রমসহ শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরে আসে।