ময়মনসিংহ প্রতিনিধি: প্রায় দুই ঘণ্টা ধরে নিখোঁজ থাকা দুই শিশুকে খুঁজছিল পরিবারের লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে জুতা দেখে পানিতে তল্লাশি চালানো হয়। ওই পুকুরেই দুই শিশুর নিথর দেহ মেলে। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুকুরের পানিতে ডুবে মারা যায় মামুদনগর গ্রামের নূরুল ইসলামের মেয়ে শ্রাবণী আক্তার (১০) ও রিপনের মেয়ে মাইশা মণি (৭)। তারা একে অপরের চাচাতো বোন। শ্রাবণী শেখ খমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও মাইশা একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানায়, বুধবার বিকেল থেকেই মাইশা ও শ্রাবণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় প্রথমে মাইশার বাবা রিপন মিয়া বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে দেখেন তার মেয়ের জুতা পড়ে রয়েছে। এ সময় পুকুরে নেমে মাইশাকে পানির নিচে খুঁজে পান তিনি। তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইশার চাচা ইউপি সদস্য মো. ইসহাক মিয়া জানান, ঘটনার কিছুক্ষণ পর শ্রাবণীর পরিবার খেয়াল করে শ্রাবণীকেও কোথাও দেখা যাচ্ছে না। আবারও শুরু হয় খোঁজাখুঁজি। মাইশার লাশ বাড়িতে নিয়ে আসার পর শ্রাবণীর মরদেহও একই পুকুরে মেলে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, পানিতে পড়ে দুই বোনের মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।