গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জনাকীর্ণ এলাকায় প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে চারটি প্রাইভেট কার ভাঙচুর করেছে দুর্বৃত্তদল। ওই সময় ১০ থেকে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।

জানা গেছে, হামলায় উপজেলা যুবলীগের দুই কর্মী মাইনুল ও আল আমিন আহত হয়েছেন। রাতেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা প্রশিকা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মধ্যরাত থেকে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে দোকাপাট বন্ধ করে নিরাপদে সরে যান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙচুর করা চারটি প্রাইভেট কারের মধ্যে তিনটিই জেলা যুবলীগ নেতা আজিজুর রহমান জনের। আরেকটি গাড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের।

একটি সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য নিয়ে ওই হামলার ঘটনা ঘটেছে।

তবে জেলা যুবলীগের নেতা আজিজুর রহমান জন ঘটনার পর ফেসবুক লাইভে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা আমার তিনটি গাড়ি ভাঙচুর করেছে। আমার সঙ্গে থাকা যুবলীগের নেতাকর্মীদের ওপরও হামলা চালিয়েছে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লও ফেসবুক লাইভে অভিযোগ করেন, ‘আজিজুর রহমান জনসহ তার লোকজন আমার গাড়িতে হামলা চালিয়েছে। আশপাশের অনেক লোকই তা দেখেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম গণমাধ্যমকে বলেন, ‘হামলার ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে গিয়েছে। তবে পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আটক করা হবে।’

ওসি এ এফ এম নাসিম আরো জানান, ওই ঘটনায় আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।