চৌদ্দগ্রাম প্রতিনিধি: ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন অনেক প্রার্থীগণ। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চৌদ্দগ্রাম ১১ আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করার চৌদ্দগ্রাম বাসীকে বার্তার মাধ্যমে মনোভাব প্রকাশ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা লুদিয়ারা গ্রামের কৃতি সন্তান এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর।
সুত্রে জানা যায় এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল এলবি ডিগ্রি অর্জন করে ১৯৯০সালে চট্টগ্রাম জর্জ কোর্ট আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হন। তিনি আইনের পেশা থেকে চৌদ্দগ্রামের অনেক অসহায় পরিবারকে সাহায্য সহযোগীতা করে আসছেন।
২০০৭ সালে চট্টগ্রাম আইন সমিতির সহ- সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত প্রশাসনিক ট্রাইবুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ পিপির ( সরকারী আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সালে চট্টগ্রাম সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন। বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী কল্যাণ সমিতি ও চট্টগ্রাম এবং বাংলাদেশ নোটারী পাবলিক এসোসিয়েশনের বর্তমানে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর একজন মানবতাবাধী ব্যক্তিত্ব, তিনি সৎ ও পরিচ্ছন্ন সর্বমহলে ও জনসাধারণের কাছে একজন আইনজীবী হিসেবে পরিচিত।
এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, আমি চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামেরেই সন্তান। আমি দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করে আসছি। আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, আমার নিজের জন্য আর কোনো চাওয়া পাওয়া নেই, আমি চাই চৌদ্দগ্রাম বাসীর জন্য কিছু করে যেতে। চৌদ্দগ্রাম বাসির কথা চিন্তা করে চৌদ্দগ্রাম বাসীর মনের আশা পূরণ করার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দল যদি নির্বাচনে অংশ গ্রহণ করে, তাহলে আমার প্রাণপ্রিয় সংগঠন গণফোরাম থেকে চৌদ্দগ্রাম ১১আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি।আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাকে চৌদ্দগ্রাম বাসীর খেদমত করার সুযোগ দান করে, তাহলে আমার সর্বপ্রথম একটাই কাজ হবে এই চৌদ্দগ্রাম একটি স্টেডিয়াম ও মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত, বেকার যুবকদের কর্মস্থান করে চৌদ্দগ্রাম বাসীকে একটি ডিজিটাল চৌদ্দগ্রাম হিসেবে রূপান্তরিত করে উপহার দেওয়াই হবে আমার প্রথম মূল উদ্দেশ্য, তাই সকলের কাছে দোয়া চাই, আমি যেনো চৌদ্দগ্রাম বাসীর জন্য কিছু একটা করে যেতে পারি।




