দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন মিলেছে। একই সঙ্গে বগুড়া জেলার মোকামতলা উপজেলা ও সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় নতুন দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সাথে সামঞ্জস্য রেখে সেখানকার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় দুটি উপজেলার প্রশাসনিক সদরদপ্তর স্থানান্তরেরও অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে গঠিত ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদরদপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদরদপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনা হয়েছিল। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদরদপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে গৃহীত হয়েছে।