সুমন সরকার,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে দু’শত বছরের ঝুঁকিপূর্ণ বটগাছ কর্তনের দাবিতে মহিমাগঞ্জ এলাকাবাসী ও পূজা উদযাপন পরিষদ মহিমাগঞ্জ শাখা ও ব্যবসায়ী বৃন্দের আয়োজনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার (২৪ জুন) দুপুরে এলাকাবাসীর আয়োজনে বটতলায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বাবু রনজিৎ বকসি সূর্য।
উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু দিপক কুমার পাল,গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব,মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিমন তালুকদার,মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম পলাশ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম,মহিমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের ভাঃ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,মহিমাগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের অক্ষয় সাহা সাধারণ সম্পাদক চন্দন সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ।

বক্তারা বলেন, প্রাচীন এই বটগাছটি দুইটি ব্যস্ততম সড়কের উপর অবস্থিত। ইতিমধ্যেই বট গাছের শিকড়, গোড়া, কান্ডের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় যে কোন মুহূর্তে তা ভেঙ্গে পড়ে জনগণের জানমালের বড় ক্ষতির কারণ হতে পারে। তাঁরা অবিলম্বে ঝুঁকিপূর্ণ প্রচীন বটগাছটি কেটে অপসারণ করার দাবি জানান।
বক্তরা আরও বলেন, এই বট গাছের ডাল ভেঙ্গে পড়ে বিগত দিনে পুনতাইড় চাদভোবনা গ্রামের মরহুম নইমুদ্দিনের ছেলে আজাদ হোসেন মৃত্যু বরণ করেন ও অনেকই আহত হয়েছিলেন। যেকোন মুহুর্তে বটগাছটি ভেঙে পড়ে বাসা বাড়ি দোকানপাট ও জনসাধারণের জানমালের ক্ষতি সাধন হতে পারে সে কারণে দ্রুত ঝুঁকিপূর্ণ বটগাছটি কর্তনের দাবি করেছেন এলাকাবাসী।




