বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:  বান্দরবানে অসহায় ও দরিদ্র জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) সকালে বান্দরবান জেলা পরিষদের, জেলা প্রশাসন ও পৌরসভার যৌথভাবে আয়োজনে বিভিন্ন পয়েন্টে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ আজ এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।

জেলা সদরের ১০ হাজার কর্মহীন ও অসহায় দরিদ্র জনসাধারণকে উপহার সামগ্রী হিসেবে ১০কেজি চাল প্রদান করা হয় ।

বান্দরবানের বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রী গ্রহণ করেন।

উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, আগামী দিনের মেয়র সামছুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম উপস্থিত ছিলেন।