আগামী মঙ্গলবার কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে তাকে সম্মাননা জানাতে একটি স্বর্ণের গিটার উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে। চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘রুনা মহল’-এর শুটিং সেটে তাকে এই শুভেচ্ছা উপহার প্রদান করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ এই উপহার পেয়ে শিল্পী নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে রুনা লায়লার সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর। ‘রুনা মহল’ অনুষ্ঠানটিতে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা অধ্যায় এবং স্মৃতিময় বিভিন্ন গল্প তুলে ধরা হবে।

আরিফ খানের পরিচালনায় এবং অনন্যা রুমার প্রযোজনায় এই বিশেষ অনুষ্ঠানটি আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। বাংলা চলচ্চিত্রের হাজার হাজার গানে কণ্ঠ দেওয়া রুনা লায়লা আধুনিক ও দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার সংগীতে অসামান্য অবদান রেখেছেন। নিজস্ব গায়কি ও কণ্ঠশৈলী দিয়ে তিনি দীর্ঘ কয়েক দশক ধরে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের অসংখ্য শ্রোতাকে মুগ্ধ করে আসছেন।