খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন এর ত্রাণ তহবিল থেকে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এতিমখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২২ জুন) সকালে মাটিরাঙ্গাতে উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা পরিষদের সেমিনার রুমে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর খাগড়াছড়ি জেলা প্রশাসন এর ত্রাণ তহবিল থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এতিমখানায় পবিত্র ঈদুল আজহার ঈদ উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইশতিয়াক আহমেদ।

ঈদ উপহারের মধ্যে রয়েছে সেমাই ৫প্যাকেট, চিনি ৩ কেজি, দুধ ১কেজি, কিছমিছ ২৫০ গ্রাম, পোলাও চাউল ৫ কেজি, সয়াবিন তেল ২ লিটার, পেঁয়াজ ২ কেজি, ডাল ২ কেজি, মসলা ১ কেজি।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো: রুহুল আমিন, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ আলীসহ বিভিন্ন এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন।