লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় পুকুরে ডুবে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।আজ সোমবার (১৯ জুন) সোমবার সকালে স্বজনদের দৃষ্টির অগোচরে খেলার ছলে পড়ে যায় পুকুরে।

২২ মাস বয়সের এই কন্য শিশুর নাম আবিদা। সে প্রবাসী ছগির আহমদ’র কন্যা। তাকে বাড়ির আশপাশ এলাকায় দেখতে না পেয়ে খোঁজাখুজির পর এক পর্যায়ে সকাল সাড়ে দশটায় স্বজনরা দেখতে পায় বসত ঘরের সামনে পুকুরে ভাসমান অবস্থায়। তাকে উদ্ধার করে তাৎক্ষাণিকভাবে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নেয়। পরীক্ষা-নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও গত ১৮ জুন রবিবার বিকেল ৪ টায় বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরফউদ্দীন মিয়াজী পাড়ায় পুকুরে ডুবে মারা গেছে অপর এক শিশু। আব্দুল্লাহ মোহাম্মদ সিয়াম (০২) নামে এই শিশু আব্দুর রহিমের পুত্র।

পৃথক দু’ দিনের দুই শিশু পুকুরে ডুবে মারা যাওয়ায় এলকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দু শিশুর পরিবারে নেমে এসেছে শোকের মাতম।