বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম : দশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো: জাহাঙ্গীর (৪২) নামে একজনকে আজ সোমবার (১৯ জুন) ভোররাত ৩টায় আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
লোহগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গাইল্যা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ আটক করা হয় এই পাচারকরীকে। আটক মো: জাহাঙ্গীর পবনার আমিনপুর উপজেলার রুপপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের তালিম নগর আব্দুল বাতেন মিয়া বাড়ির বাসিন্দা।
লোহাগাড়া থানার অফিসার ইনর্চাজ আতিকুর রহমান জনান গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে এ মাদক পাচারকারীকে।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে জানা গেছে।
Post Views: 167



