প্রেস বিজ্ঞপ্তি: বিলাইছড়ি উপজেলা সদরের দীঘলছড়ি মাঠে আজ শুক্রবার (১৬ জুন)বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব (১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব (১৭)-২০২৩ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান সুনিল কান্তি দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন (রাসেল)মারমা ও ০৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা প্রমুখ।
Post Views: 407




