সুমন সরকার, গাইবান্ধা: গোবিন্দগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (০৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দ গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন গোবিন্দ গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকতা ইমরান হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহম্মেদ,মহিলা বিষয়ক কর্মকতা ফারজানা ইয়াসমিন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত প্রমুখ।




